-শুনলাম ঢাবিতে নাকি রেজাল্ট দিছে ?
-হুম , এতখনে শুনলেন ?
-না , শুনছি আরও আগেই ।
-ভাল,তো রেজাল্ট ? কি আসলো ?
-আরে কি বলেন ? আমি তো পরীক্ষা দিয়াই সাথে সাথে রেজাল্ট পাইয়া গেসি ।
-ভাই,আপনি তো চরম লোক । জলিল ভাই এর সাথে যোগাযোগ আছে নাকি ?
-আরে ধুর ! পরীক্ষা #আহামরি হইছিল যে ,তাই ।
-হুম । ঠিক বলেছেন । আমারও এক অবস্থা । তো এখন কি করবেন ?
-আর কি ? চলেন একটা গান ধরি ।
-কোনটা ?
-আরে নচিকেতার একটা গান আছে না ? কি যেন নাম ?
-দাঁড়ান ,দাঁড়ান । . . . . . . . . . . . . . . . . . . . .ও পাইছি । "অ্যাম্বিশান " ?
-এইতো ধরছেন ।
-কিন্তু কথা গুলা ঠিক মনে পড়তেছে না ।
- " কেউ হতে চায় ডাক্তার ,কেউ বা ইঞ্জিনিয়ার , কেউ হতে চায় ব্যবসায়ী , কেউ বা ব্যারিস্টার . . . . . . . . . . . . . . . আমি #ভবঘুরে হব এটাই আমার ambition "
-আপনার গানের গলা কিন্তু খারাপ না ।
-জী ধন্যবাদ । কিন্তু সেটা দিয়া তো আর কোন পাবলিকে চান্স হবে না ।
-হুম । ছোটো বেলায় কত রচনা লিখছিলাম , "My AIM in life " _ এই শিরোনামে ।
-সেই রচনার লিখাগুলো মনে পড়ে ?কি লিখসিলেন সেখানে ?
-লিখসিলাম লক্ষ্য ছাড়া জীবন হল পালহীন নৌকা ।
-আর কিছু ?
-লিখছিলাম বড় হয়ে শিক্ষক হব,ডাক্তার হব, এইসব হাবিজাবি ।
-কিন্তু তখন তো ঐটাই স্বপ্ন ছিল ।
এখন সেটা কই গেল ?
-ধোঁয়া হয়ে উড়ে গেছে ।
-কিন্তু তখনকার স্বপ্ন গুলা নিয়ে এখন আবার নতুন করে কিছু কি করা যায় না ?
-অবশ্যই যায় ।কেন যাবে না ?
-তাহলে চলুন ।শুরু করি ।
-হ্যাঁ , চলুন ।
-ওই মিয়া দাঁড়ান ,আপনার নামটা তো বললেন না ?
-আমার নাম #চেতনা ।
-আমি #স্বপ্নপথিক ।
-তাহলে চলুন ,চেতনা আর স্বপ্ন নিয়ে শুরু হোক আমাদের #স্বপ্নময়ী_পথচলা ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
তারপর থেকে তারা দুই যুবক স্বপ্ন জয়ের পথে হেঁটে চলেছে । কে জানে , যদি #ভবঘুরে জীবনযাপন করেও #সাফল্য খুঁজে পাওয়া যাই তবে সেটা তো মন্দ নয় !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন